২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার দুপুরে আটক আবু বক্কর আল মাসুদ (২৮) হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ার মফিজুর রহমানের ছেলে।

টেকনাফ থানার ওসি মোক্তার হোসেন জানান, বেলা ১২টার দিকে সিকদার পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন, মাসুদ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ট্যাবলেট ও হুণ্ডির ব্যবসা চালিয়ে আসছেন তিনি।

"নিজেকে কখনো সাংবাদিক আবার কখনো মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে এসব অপকর্ম করতেন মাসুদ।"

এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।