ফুলগাজী উপজেলার চেয়ারম্যান নির্বাচন ২১ সেপ্টেম্বর
একরামুল হকের হত্যাকাণ্ডের পর শূন্য হওয়া ফেনীর ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ফেনী জেলা রিটারিং অফিসারের কার্যালয়ে ফুলগাজী উপজেলা নির্বাচন সংক্রান্ত নির্দেশের কপি এসে পৌঁছায় বলে জানান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল ইসলাম ।
জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন সংক্রান্ত নির্দেশের কপি পেয়েছি। আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনের আদেশ দিয়ে তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।”
গত ২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক নৃশংসভাবে খুন হওয়ার পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
