২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ২৮ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 10:24 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেহেরপুরের পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমান কুন্ডুকে চট্টগ্রাম মহানগরে(সিএমপি) বদলি করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, গাজীপুরের মো. আব্দুল বাতেন ও পিরোজপুরের এসএম আক্তারুজ্জামানকে ঢাকা মহানগর পুলিশে(ডিএমপি) বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটনে, মোল্লা জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটনে, মো. শাহ আবিদ হোসেনকে পিরোজপুরে, মোহাম্মদ হারুন অর রশীদকে গাজীপুরে, জয়দেব কুমার ভদ্রকে হবীগঞ্জে, আবুল কালাম সিদ্দিককে জয়পুরহাটে, ঢাকার এসবির বিপ্লব বিজয় তালূকদারকে মুন্সীগঞ্জে, মোহাম্মদ আব্দুল কাদেরকে নড়াইলে ও আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলমকে মেহেরপুরে, রাজশাহী মেট্রোপলিটনের উপ-কশিমনার প্রলয় চিসিমকে কুষ্টিয়ায়, সিএমপির উপ-কমিশনার মো. মাসুদুর রহমানকে সিলেটে, কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়াকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি), ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সাল মাহমুদকে সিলেট মেট্রোপলিটনে (এসএমপি), শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে কুড়িগ্রামে, রাজবাড়ীর পুলিশ সুপার মো. রেজাউল হককে ফেনী, পুলিশ সদরদপ্তরের এআইজি তাপতুন নাসরীনকে রাজবাড়ী, ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষকে সিএমপিতে,, ঢাকা রেঞ্জের হাসান মো. শওকত আলীকে বরগুনায়, হাবিগঞ্জের পুলিশ সুপার মো. কামরুল আমীনকে সিএমপিতে বদলি করা হয়েছে।

সিএমপির উপ-কমিশনার এজাজা আহমেদকে ঢাকায় এসবিতে, বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে কক্সবাজারে এবং রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে পটুয়াখালীর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।