নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ছয় বছর আগে নওগাঁ সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, তা অনাদায়ে আরো একবছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনাকীর্ণ আদালতে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক জিয়া উদ্দীন মাহমুদ এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মোস্তাফিজুর রহমান ফিরোজ ও আসামী পক্ষে জয়নাল আবেদীন মিন্টু ও শামীম আসাদ।
মাললার বিবরণে জানা যায়, ২০০৮ সালে এপ্রিলে আসামি চঞ্চলের সঙ্গে পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের তোজাম্মেল হোসেনের কন্যা জাকিয়া সুলতানা মনির সাথে বিয়ে হয়। একই বছরের ৩০ জুন রাতে চঞ্চল তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে।
নিহত মনির বাবা বাদি হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
