যশোরে ভেজাল সার কারখানা সিলগালা
যশোরে ভেজাল সার উৎপাদন ও সরবরাহের অভিযোগে তিনটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল আলমের নেতৃত্বে সদর উপজেলার শাহপুর আড়পাড়া ও বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এএম এগ্রো ও সুফলা কেমিক্যাল এবং সোনালী এগ্রো সিলগালা করে দেয়া হয়েছে।
সোনালী এগ্রো লিমিটেডের মালিক শহিদুল ইসলাম, এএম এগ্রোর মালিক হোসেন আলী ও কারখানার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
