২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে টানা বর্ষণে ট্রেন চলাচলে বিঘ্ন

নরসিংদিতে টানা দুই দিনের প্রবল বর্ষণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 07:24 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ স্টেশনসংলগ্ন বড়বাড়িতে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

নরসিংদীর স্টেশন মাস্টার গোলাম নবী মিয়া জানান, প্রচুর বৃষ্টিপাতের রেল লাইনের স্লিপারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্লিপারের নিচে মাটি ভরাট করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।”

বুধ ও বৃহস্পতিবারের বৃষ্টিতে নরসিংদী শহরের নিম্নাঞ্চলসহ ড্রেন ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পরে মানুষ।