কক্সবাজারে মুক্তিপণ নিতে এসে আটক অপহরণকারী
কক্সবাজার সদরে মুক্তিপণ নিতে এসে আটক হয়েছেন অপহরণচক্রের এক সদস্য।
আটক আব্দুল্লাহ আল মামুন (২০) শহরের পাহাড়তলীর মৌলভী পাড়ার মোক্তার হোসেনের ছেলে।
“এসময় অপহৃত মোরশেদুল আলমকে (১৮) উদ্ধার করা হয়। তিনি মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর জহিরুল হকের ছেলে।”
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে বুধবার মোরশেদুল আলমকে অপহরণ করে একলাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ।
