২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে দুই জেলায় ৩ কৃষকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ও মাগুরার শ্রীপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

ঝিনাইদহ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

শৈলকুপা থানার এসআই আশিকুর রহমান জানান, বুহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া ও ধরলা গ্রামে পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।

তারা হলেন- ধরলা গ্রামের মোজাহার মোল্লার ছেলে শফিক মোল্লা (৫০) ও লক্ষণদিয়া গ্রামের গ্যান্দা বিশ্বাসের ছেলে টিটন বিশ্বাস (২২)।

এসআই আশিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাদের মুত্যু হয়।”

এদিকে শ্রীপুর উপজেলার পূর্বশ্রীকোল গ্রামে বজ্রপাতে নিহত হন এলেম শেখ (৪২)। 

আহত হয়েছেন বাবলু মিয়া (৪০) নামে অপর এক কৃষি শ্রমিক।  দুইজনের বাড়ি একই উপজেলার জোকা গ্রামে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সেবক বিমল বিশ্বাস জানান, বাবলু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীকোল গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, পূর্বশ্রীকোল গ্রামের মাঠে আবু বক্করের জমিতে বৃষ্টির মধ্যে ধান রোপনের কাজ করছিলেন কৃষি শ্রমিক এলেম ও বাবলু। এসময় বজ্রপাতে এলেম শেখ ঘটনাস্থলেই মারা যান।