২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 02:48 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর বাঁশতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (২৫) নগরীর কাউনিয়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

ওসি শাহিদুজ্জামান বলেন, বাঁশতলা এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাস আজাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

“পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”