২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হন ১১ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

চকরিয়ার হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুই জন এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক জনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।