২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ২০ শিক্ষার্থী  অসুস্থ

পাবনায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:33 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

বুধবার দুপুরে সুজানগর উপজেলার রানীনগর বিল গাজনা স্কুল এন্ড কলেজে এ ঘটনায় অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক জিহাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অষ্টম শ্রেণির শিক্ষর্থীদের জেএসসির মডেল টেস্ট চলাকালে প্রথমে এক শিক্ষার্থী হঠাৎ চিৎকার দিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর একে একে আরো ১৯ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়।

অসুস্থদের মধ্যে রয়েছে সাদিয়া, মাসুদা খাতুন, মিতা খাতুন, মোহনা খাতুন, নাইস পারভীন, আমেনা খাতুন, শারমিন আক্তার, শিউলী খাতুন, নীপা খাতুন, সুলতানা পারভীন ও জেরিন আফরোজ।

পাবনার সিভিল সার্জন ডা. তাহসিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু টিনএজ মেয়েদের মধ্যে ভীতিজনিত কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে একজনের শুরু হলে তার দেখাদেখি অনেকেই অসুস্থ হয়ে থাকে।

এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওই শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠেছে।