২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 05:20 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বুধবার সকালে মৃত আসমা খাতুন (১৮) পাঠবাড়ি গ্রামের শহিদুল ইসলামের (৩০) স্ত্রী।

এদিকে বেনাপোল পোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আসমার স্বামী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে তাদের মেয়ে স্মৃতি (৫) পুলিশকে জানিয়েছে।

ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বজনদের কাছে সংবাদ পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”

ঘটনার পর শহিদুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানান রফিকুল।

আসমার বাবা আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে শহিদুলের এক প্রতিবেশীর কাছ থেকে আসমার মৃত্যুর খবর শুনে পাঠবাড়ি এসে দেখি ঘরের মধ্যে মেয়ের মৃতদেহ ঝুলছে।