২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় সেরা ডেমরার দারুন্নাজাত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রামা। এ বছর তাদের প্রাপ্ত পয়েন্ট ৮৫ দশমিক ১৩।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

এর পরের অবস্থানে ৮২ দশমিক ৫১ পয়েন্ট পেয়ে রয়েছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ৮২ দশমিক ৫১ পয়েন্ট পেয়ে ৩য় স্থানে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা।

বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এইচএসসিতে ৭৫ দশমিক ৭৪ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।

৮১ দশমিক ৪৫ পয়েন্টে ৪র্থ অবস্থানে ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (মহিলা শাখা), ৭৭ দশমিক ৫৬ পয়েন্টে ৫ম অবস্থানে কুমিল্লার মোকরা ডিএনএস ফাজিল মাদ্রাসা, ৭৬ দশমিক ৩৬ পেয়ে ৬ষ্ঠ অবস্থানে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ৭৬ পয়েন্ট পেয়ে ৭ম অবস্থানে পিরোজপুরের সারসিনা দারুজ্জান্নাত কামিল মাদ্রাসা, ৭৪ দশমিক ৫৪ পেয়ে ৮ম স্থানে রয়েছে লক্ষীপুরের তুমচর এসই ফাজিল মাদ্রাসা।

৯ম স্থানে ৭২ দশমিক ৮৪ পয়েন্ট পেয়ে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররাম কামিল মাদ্রাসা এবং ৭২ দশমিক ৫১ পয়েন্ট পেয়ে ১০ স্থানে রয়েছে নরসিংদীর জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা।