২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাসচাপায় নারীর মৃত্যু

পাবনা সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।    

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে জালালপুর নতুনপাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমেলা খাতুন (৬৫) সদরের জালালপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি হানিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  কমেলা খাতুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী নাইট স্টার নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।