২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার মদন উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 01:04 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

নিহত দ্বীন ইসলাম উপজেলার নায়েকপুর ইউনিয়নের নওগাঁ গ্রামের বাসিন্দা। স্থানীয় জনতা বাজারে চা বিক্রি করতেন তিনি।

মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম জানান, বুধবার সকালে জনতা বাজারের কাছে রাস্তার পাশে দ্বীন ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।