খুলনায় জামায়াত নেতা গ্রেপ্তার
খুলনার তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবীরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) বিভূতিভূষণ ব্যানার্জি জানান, গোপন সংবাদ পেয়ে তেরখাদা থানার ওসি হরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরে তাকে নিয়ে তল্লাশি চালিয়ে আটলিয়া মাদ্রাসা থেকে একটি শাটার গান, তিন রাউন্ড গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়।
কবীরুল আসন্ন জাতীয় শোক দিবসে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দাবি করছেন এ পুলিশ কর্মকর্তা।
