২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১

বন্দর নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে চার হাজারেরও বেশি জাল স্ট্যাম্পসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মো. আইয়ুবকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

“আইয়ুবের কাছে চার হাজার ২৪৮টি জাল স্ট্যাম্প পাওয়া গেছে, যেগুলোর আনুমাণিক মূল্য ৪৮ হাজার ৯৬০ টাকা।

“আইয়ুব জাল স্ট্যাম্প ব্যবসায়ী চক্রের সদস্য। সে নগরীর কোর্ট বিল্ডিংসহ বিভিন্ন এলাকায় এসব জাল স্ট্যাম্প সরবরাহ করতো।”

তার অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি মহসিন।

সাতকানিয়ার আবদুল হামিদের ছেলে আইয়ুবের কাছে ১০ টাকা মূল্যের তিন হাজার ৪০০টি ও ২০ টাকা মূল্যের ৭৪৮টি স্ট্যাম্প পাওয়া গেছে।

এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে।