২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পাঁচটি হাতবোমা উদ্ধার

বেনাপোলের পটুখালি সীমান্ত থেকে মঙ্গলবার দুপুরে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 06:04 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সামছুর রহমান জানান, নাশকতামুলক কর্মকাণ্ডের জন্যে বেশকিছু বোমা সংগ্রহ করা হয়েছে এমন সংবাদ পেয়ে দুপুরে বিজিবি ওই এলাকায় এ অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা বোমাগুলো ফেলে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।