নওগাঁয় অজগর ধরা পড়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি অজগর ধরা পড়েছে।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেমায়েত উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে মঙ্গলকোটা গ্রামের আরাফাত হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে অজগরটি আটক করে গ্রামবাসী। সকালে এটিকে স্থানীয় বনবিট অফিসে হস্তান্তর করা হয়েছে।
অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১০ ফুট বলে জানান ইউএনও।
আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে অজগরটি তাদের গোয়ালঘরে প্রবেশ করলে গরুগুলো ছোটাছুটি ও লাফালাফি করতে থাকে।
শব্দ শুনে তিনি (আরাফাত) ও তার ছোট ভাই রেজাউল ইসলাম গোয়ালঘরে গিয়ে অজগরটি দেখতে পান।
পরে এলাকাবাসীর সহায়তায় অজগরটি আটক করে রাখা হয়।
