ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নগরীর শাহ মখদুম থানার ওসি সায়েদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাকাব প্রধান কার্যালয় ভবনের সংস্কার কাজের সময় পড়ে যান আনসার।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আনসার আলীর সহকর্মী আকবার আলী জানান, রাকাবের প্রধান কার্যালয়ের তিন তলায় মেরামতের কাজ হচ্ছিল। আনসার আলী নিচ থেকে মাথায় ইট নিয়ে দোতলা ভবনটির ছাদে রাখার সময় নিচে পড়ে যান।
