২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হজ যাত্রীদের টিকা দেয়া শুরু

সৌদি আরবে মার্স ভাইরাস সংক্রমণের কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দিনাজপুরে হজ যাত্রীদের টিকা দেয়া শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ অগাস্ট থেকে তার কার্যালয়ে টিকা দেয়া হচ্ছে।

তিন দিনে প্রায় ৫০০ জনকে টিকা দেয়া হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলার প্রায় এক হাজার হজ যাত্রীকে এ টিকা দেয়া হবে বলে জানান তিনি।

এ বছরের শুরু থেকে সৌদি আরবে মার্স (মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) করোনা ভাইরাসে প্রায় শতাধিক লোকের মৃত্যু হয়। ভাইরাস আক্রান্তরা জ্বর, নিউমোনিয়া এবং কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার মতো নানা উপসর্গে ভুগে থাকেন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যেতে ইচ্ছুকদের মাস্ক পরা এবং ‘ক্রনিক’ রোগের টিকা নেয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার।