দিনাজপুরে অস্ত্র ও গুলি উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি’র ঘাসুরিয়া ক্যাম্পের নায়েক সুবেদার সাহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টার দিকে বিরামপুর বাসস্ট্যান্ডে হিলি থেকে আসা একটি যাত্রবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যাক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে একটি পিস্তল, ছয় রাউন্ডি গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়।
ব্যাগটি যাত্রী আসনের উপরের সেলফে ছিল জানিয়ে তিনি বলেন, “ওই বাসে কোনো নারী যাত্রী ছিল না এবং ব্যাগের কোনো দাবিদারও পাওয়া যায়নি।”
