২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ধান ক্ষেতে হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 12:57 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

পটিয়া থানার এসআই সত্যরঞ্জন খাসখেল জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কোলগাঁও ইউনিয়নের কোলার টেক এলাকায় রাস্তার পাশের ধান ক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

নিহতের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৩০।

“নিহতের পরনে ফুল হাতা শার্ট। পরনের লুঙ্গিটি ছিড়ে হাত ও পা বাঁধা হয়েছে। গলায় নখের আঁচড়ের দাগ পাওয়া গেছে।”

এসআই সত্যরঞ্জন আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেন কি না সে জন্য লাশটি কিছুক্ষণ কালারপোল পুলিশ ফাঁড়িতে রাখা হবে, এর পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।