২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ইউএনওর কার্যালয়ে ভুয়া মেজর আটক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিজেকে মেজর হিসেবে মিথ্যা পরিচয় দেয়ায় এক ব্যক্তিকে করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 07:16 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

আটক ফারুক হোসেন ওরফে জীবন (৪৫) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইশখানা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেননের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম জানান, সোমবার  দুপুর ১২টার দিকে ইউএনওর কার্যালয়ে গিয়ে ফারুক নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দাউদপুর ইউনিয়নের হাঁসারপাড়া গ্রামের এক ব্যক্তির সম্পত্তির জটিলতা নিরসনের সুপারিশ করেন।

“ফারুকের কথায় অসংলগ্নতা টের পেয়ে ইউএনও পুলিশকে খবর দেন। পুলিশ চ্যালেঞ্জ করলে ফারুক মিথ্যা পরিচয়ের কথা স্বীকার করে।”

এঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।