২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে ১ সেপ্টেম্বর

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:16 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।

চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় গত ৩ জুলাই। এ অধিবেশনেই ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ। দুটি অধিবেশনে সংসদ বসেছে মোট ৫৯ কার্যদিবস।