২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে যৌতুক না পেয়ে এক ব্যক্তি স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:10 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

নিহত নাসরিন বেগম (২৮) কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রামের ফরিদ মোল্লার স্ত্রী। এঘটনার পর থেকে পলাতক ফরিদ।

সোমবার দুপুরে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানান কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, তিন বছর আগে নাসরিনের সঙ্গে ফরিদ মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নাসরিনের ওপর নির্যাতন করতেন ফরিদ।

“রোববার নাসরিনকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে ফরিদ। কিন্তু নাসরিন টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে পালিয়ে যায় সে।”

সঙ্কটজনক অবস্থায় স্থানীয়রা নাসরিনকে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ  হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ ইমারাত আলী জানান, সুরতহাল প্রতিবেদনে নাসরিনের ডান কান কাটা, নাকের মধ্যে রক্ত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে উল্লেখ রয়েছে।