২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ২ শিবির কর্মী গ্রেপ্তার

বাগেরহাটে সরকার বিরোধী পোস্টারসহ ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 05:31 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সোমবার দুপুরে শহরতলীর মেগনিতলা এলাকার জামায়াতে ইসলামীর কার্যালয়ের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন,  মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মো. সিরাজুল ইসলাম (২২) ও চিলা উলুখালী গ্রামের মো. আবুল বাশারের ছেলে আনিছুর রহমান (২৫)।

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে দলীয় কার্যালয় থেকে সরকার বিরোধী পোস্টারসহ দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার আসামি এবং তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি আজম।