২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদীতে ট্রেন থেকে নামার সময় চাকার নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 02:06 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

নিহত মাসুদ মিয়া (৩০)  রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আদম আলী জানান, সোমবার সকাল ১১টার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেসের নিচে পড়ে তিনি মারা মাসুদ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর মাজার জিয়ারত শেষে তার নানার বাড়ি নরসিংদী শহরের বানিয়াছল যাচ্ছিলেন।

ট্রেনটি নরসিংদী স্টেশন ছাড়ার সময় তাড়াহুড়ো নামতে গিয়ে তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ভৈরব জিআরপি থানায় একটি মামলা হয়েছে বলে এএসআই আদম জানান।