২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 01:26 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার সকালে উপজেলার শিবপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত খায়ের মিয়া (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে শিবপুর গ্রামের জিয়া মাস্টার এবং খায়ের মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় খায়ের মিয়ার মৃত্যু হয়। আহত হয় আরো পাঁচজন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।