গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘অপহরণ’
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শনিবার রাতে গাজীপুর নগরী থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে নিয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।
নিখোঁজ খাইরুল ইসলাম বাংলাদেশ ইসলামিক ইউনিভারসিটি অব টেকনোলজির (আইইউটি) ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি নগরীর কাউলতিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
রোববার খাইরুলের বাবা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে খাইরুলকে ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে জোর করে খাইরুলকে মাইক্রেবাসে তুলে নিয়ে যায়।
জয়দেবপুর থানা পুলিশ ও খাইরুলের স্বজনরা জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে খোঁজ নেয়।
এসআই হাফিজ আরো জানান, ঢাকা থেকে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খাইরুলকে আটক বা গ্রেপ্তার করে নিয়ে গেছে কি না অনুসন্ধান করা হচ্ছে। তবে এ ব্যাপারে সময় লাগবে বলেও জানান তিনি।
খাইরুলের নামে জয়দেবপুর থানায় কোনো মামলা নেই বলেও তিনি জানান।
খাইরুল ইসলামের বাবা জানান, খাইরুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাদের সঙ্গে কারো বিরোধও নেই। তাই কারা কী কারণে তার ছেলেকে ধরে নিয়ে গেছে কিছুই বুঝতে পারছেন না।
