বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ
মালিকপক্ষের ঘোষণা অনুযায়ী এক মাস বন্ধ থাকার পর কারখানা না খোলায় বিক্ষোভ করেছেন চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বন্ধের পর রোববার সকাল ৯টায় নগরীর বহদ্দারহাট টার্মিনাল এলাকার আদ্রিত ফ্যাশন লিমিটেডের শতাধিক শ্রমিক কারখানায় এসে বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করেন।
“এটি গত দুই বছর ধরে নিয়মিত শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করে আসছিল। কাজ না থাকায় মালিকপক্ষ গত ১০ জুলাই কারখানা বন্ধ ঘোষণা করে।
পরিদর্শক আরিফ জানান, একমাস বন্ধের কথা বলা হলেও নতুন কার্যাদেশ না পাওয়ায় মালিকপক্ষ কারখানা চালু করতে পারেনি।
“রোববার সকালে শ্রমিকরা এসে কারখানা খোলা না পেয়ে বিক্ষোভ শুরু করেন।”
পরে দুপুরের দিকে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকরাআলোচনায় বসেন বলে জানান পরিদর্শক আরিফ।
এদিকে নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ইলিয়াস ব্রাদার্সের মালিকানাধীন একটি পেপার মিলে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।
পরিদর্শক আরিফ জানান, বিষয়টি সমাধান করতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
