২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুর্ঘটনায় শিশু নিহত

মাগুরা সদরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:10 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরতলীর ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাবুদ্দিন ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

এসআই তরিকুল জানান, সকালের দিকে সাহাবুদ্দিন অন্যদের সঙ্গে বাড়ির পাশের রাস্তায় খেলা করার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান ওই অটোরিকশার চালক।

সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে হাসপাতালে অটোরিকশাটি ফেলে এর চালক পালিয়ে যান।

অটোরিকশাটি আটক করা হয়েছে বলে জানান এসআই তরিকুল।