২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোন পাতিয়ে ধর্ষণ’

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় গণধর্ষণের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:33 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে (৩৮) সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার দুপুরে ওই নারীর করা ধর্ষণ মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়ার মৃত হযরত আলীর ছেলে আজাদুল ইসলাম (৪২) ও পার্শ্ববর্তী কাচারীপাড়ার আব্দুস সামাদের ছেলে লুৎফর রহমান (২৮)।  

ওসি আতাউর রহমান বলেন, রায়গঞ্জ উপজেলার তাবাড়িনাড়াপাড়ার ওই নারীর সঙ্গে ভাই-বোন সম্পর্ক পাতায় আজাদুল ইসলাম। শুক্রবার বেড়ানোর কথা বলে আজাদুল তাকে এলাকায় নিয়ে যায়। কিন্তু বাড়িতে না নিয়ে দিনের বেলায় তাকে বিভিন্ন স্থানে রেখে রাতে তালম ইউনিয়নের কাচারীপাড়া বটতলায় পাঁচজন মিলে ধর্ষণ করে।

“শনিবার দুপুরে ওই নারী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সন্ধ্যায় অভিযান চালিয়ে আজাদুল ও লুৎফরকে গ্রেপ্তার করা হয়।”