গাজীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুর সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি।
শনিবার রাতে উপজেলার পিরুজালী ইউনিয়নের আলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রওশন আরা বেগম (৫০) ওই এলাকার ফিরোজ ফকিরের (৬০) স্ত্রী।
এ ঘটনার পর পালিয়ে গেছেন ফিরোজ।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হারুন-অর-রশিদ জানান, সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও কলহ হয়। পরে রাত ২টার দিকে ঘুমন্ত স্ত্রীর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান ফিরোজ। এতে ঘটনাস্থলেই মারা যান রওশন আরা।
খবর পেয়ে রোববার সকাল ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
