২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 01:00 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার সকালে উপজেলার হুগরা ইউনিয়নের চরহুগরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক ওরফে হক সাব (৪২) উপজেলার ধুলবাড়ী এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার ওসি আক্তারুজ্জামান জানান, আব্দুল হক সকাল ১০টার দিকে বাড়ি থেকে টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। পথে চরহুগরা এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।