২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

নিহত রায়হান আলী সেখ (৩০) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জিআরপির উপ-পরিদর্শক হায়দার আলী জানান, সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে ঈশ্বরদীগামী তেলবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়ে রায়হান ঘটনাস্থলেই মারা যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।