ভাইয়ের হাতে ভাই খুন
গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের পড়চাডাঙ্গি গ্রামে বড় ভাই রাজু লাঠি দিয়ে তার ছোট ভাই মিজানকে আঘাত করলে এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ জানান,ঘটনার দিন সকালে গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বড় ভাই রাজু শেখের সাথে ছোট ভাই মিজানের কথা কাটাকাটি হয়।
এ সময় রাজু লাঠি দিয়ে মিজানকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
