২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী শহরে কাঁচামাল বোঝাই একটি ট্রাক উল্টে বস্তার নিচে চাপা পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 11:04 AM

Updated : 25 Apr 2022, 04:32 PM

মতিয়ার থানার ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে শহরের বাইপাস আশরাফের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুর রহীম (৪৫) ও আবদুল কাদির (৫০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। কাঁচা মালের ব্যবসা করতেন তারা।     

পুলিশ কর্মকর্তা আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একটি ট্রাকে আমের ঝুড়ি, আদা ও হলুদের বস্তা বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে রওনা হন ওই দুই ব্যবসায়ী। তারা ট্রাকে বস্তার ওপরে বসে ছিলেন।

“রাত আড়াইটার দিকে শহরের ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।”

ওসির ধারণা, ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি উল্টে যায়।

ট্রাকের চালক ও তার সহকারী পলিয়ে গেছেন বলেও জানান তিনি।