মুজিবনগরে বিএসএফের গুলিতে নিহত ১
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবির মুজিবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের মেইন পিলারের কাছে তাকে গুলি করা হয়।
ভারতের সুতিয়া বিএসএফ ক্যাম্প সদস্যদের ছোড়া গুলিতে নিহত আব্দুল খালেকের (৩১) বাড়ি মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামে।
তিনি কৃষক ছিলেন। পাশাপাশি গরুর ব্যাবসাও করতেন।
ক্যাম্প কমান্ডার শফিকুল বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ওই সীমান্তের ১০৭ মেইন পিলারের কাছে বিএএফের দিক থেকে ছোড়া কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে বিজিবি ও গ্রামবাসী এগিয়ে গিয়ে গুলিবিদ্ধ খালেককে উদ্ধার করে।
দ্রুত মেহেপুর সদর হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
