২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 05:15 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরকারী দীঘির পাড় এলাকা থেকে আনুমানিক তিন বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ওসি মীর খায়রুল কবীর জানান, উদ্ধারের সময় শিশুটির পরণে নীল রংয়ের জিনসের প্যান্ট ও মেসি’র ছবি সংবলিত গেঞ্জি ছিল।

তিনি বলেন, “শিশুটি পিনাক-৬ এর যাত্রী হতে পারে।”