২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

নিহত মোফাজ্জল হোসেন (৩৫) উপজেলার দ্বীপাড়া গ্রামের জুলহাস দেওয়ানের ছেলে। স্থানীয় কুণ্ডের বাজারে দেওয়ান ফার্মেসি নামে ওষুধের দোকান রয়েছে তার।

টঙ্গিবাড়ি থানার এসআই সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার দ্বীপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়।

স্থানীয়দের উদ্ধৃত করে সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা মোফাজ্জলের গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

“স্থানীয় লোকজন গোঙানির শব্দ পেয়ে মোফাজ্জলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এই পুলিশ কর্মকর্তার ধারণা, দোকান থেকে টাকা নিয়ে বাসায় ফেরার পথে তা ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

এঘটনায় থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।