ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন শুক্রবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন শুক্রবার।
বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বনানী গোরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
