ভোলায় যাত্রীবাহী লঞ্চ এমভি সম্পদের জরিমানা
অতিরিক্ত যাত্রী বোঝাই ও মালামাল বহনের অভিযোগে ভোলা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি সম্পদের জরিমানা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোলা খেয়াঘাট এলাকায় লঞ্চটিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ মজুমদার।
ভোলা বিআইডব্লিউটিএর কর্মকর্তা (ট্রাফিক) মো. নাসিম জানান, ভোলা-ঢাকা রুটের এমভি সম্পদ লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা ৫১১ জনের। কিন্তু লঞ্চটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন ও অতিরিক্ত মালামাল পরিবহন করা হয়।
“এই অভিযোগে লঞ্চটিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।”
