২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে জাল নোটসহ আটক ৭

রাজধানীর কামরাঙ্গীরচরে টাকা ও ভারতীয় রুপির জাল নোট এবং নোট জাল করার সরঞ্জামসহ সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

আটকরা হলেন- মো. শাহ আলম (২৮), মো. জহিরুল ইসলাম খোকন (৩২), মো. আমিনুল ইসলাম (৩৫), শাহীন সিকদার (৪০), মো. হাবিব (২৫), শম্ভুনাথ সরকার (৪৮) ও মো. কাওসার আহম্মেদ (৩৮)।  

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের থেকে ২০ লাখ টাকা ও ১০ লাখ ভারতীয় রুপির জাল নোট এবং জালিয়াতির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসব সরঞ্জামের মধ্যে টাকা তৈরির কাগজ, নিরাপত্তা সুতা, টাকা ছাপানোর ১০টি ফ্রেম, রং, কেমিকেল ছাড়াও দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কালির কার্টিজ এবং ছয়টি মোবাইল সেট রয়েছে বলে জানান তিনি।

সহকারী কমিশনার মাহমুদ নাসের জানান, আটকদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।