ঢাকায় গাড়ি চালক খুন
রাজধানীর দক্ষিণখানে এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আবদুল মালেক (২৭)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখান থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মালেক চোরদের চিনে ফেলায় হয়ত তাকে খুন করা হয়েছে।”
