লালমনিরহাটে গ্রেপ্তার ৭১
লালমনিরহাট সদরসহ পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
এদের মধ্যে- ১৩ জন লালমনিরহাট সদরের, আটজন আদিতমারীর, কালীগঞ্জের ২৪ জন, হাতীবান্ধার পাঁচ জন এবং ২১ জন পাটগ্রামের।
সংশ্লিষ্ট থানার পুলিশ অভিযানগুলো চালায় বলেও জানান আদিবুল ইসলাম।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭১ জনই পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক, হত্যা, মাদক, নারী শিশু নির্যাতন ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
