২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দিঘী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেনী শহরের একটি দিঘী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, বৃহস্পতিবার সকালে শহরের রাজাঝির দিঘী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানা যায়নি।।

ওসি মাহবুব মোর্শেদ বলেন, সকালে রাজাঝির দীঘির পূর্ব অংশে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাদা পায়জামা পরা ওই ব্যক্তির গায়ে কোনো জামা ছিল না বলে জানান ওসি।

লাশে পচন ধরেছে জানিয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন আগে হত্যা করে লাশটিকে দিঘীতে ফেলে দেয়া হয়েছে। তবে ময়নাতদন্তের পরই হত্যার ধরন জানা যাবে।”