২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক উল্টে আহত ৩

রাজশাহীর পবায় আমবোঝাই ট্রাক উল্টে চালকসহ তিন জন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 12:54 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুরালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবা থানার ওসি মতিয়ার রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমবোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। পথে মুরালিপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকের কেবিনে আটকে পড়া চালক ও তার সহকারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।