রাস্তার পাশে ২৩টি হাতবোমা
রাজধানীর হাতিরঝিলের পাশে বেগুনবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
তেঁজগাও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিদ্দিক মাস্টারের ঢাল নামে পরিচিত এলাকার রাস্তার পাশে একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় বোমাগুলো পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “বোমাগুলো সক্রিয় না নিষ্ক্রিয় তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে।”
