বারোবাজার দুর্ঘটনায় দোষীদের শাস্তির দাবি
ঝিনাইদহের বারোবাজার রেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের লোকজন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে তারা এ মানববন্ধন করেন।
এ সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি এবং আহতদের চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান।
শুক্রবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেল ক্রসিংয়ে একটি বরযাত্রীর বাসের সঙ্গে সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে ১১ জন নিহত ও ৬০ জন আহত হন।
আহতদের মধ্যে ৪৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
